শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মিটফোর্ডে হত্যাকাণ্ডে ৫ সন্দেহভাজন গ্রেপ্তার

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনের ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে প্রধান সন্দেহভাজন মাহমুদুল হাসান মহিন (৪১) এবং তারেক রহমান রবিন (২২) কে কোতোয়ালী থানায় দায়ের হওয়া হত্যা মামলা ও অস্ত্র আইনের দুটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বশেষ অভিযানে, শুক্রবার রাত ১টার দিকে কোতোয়ালী থানার জিন্দাবাহার এলাকা থেকে মো. টিটন গাজী (৩৩) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিএমপি এ পর্যন্ত তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দুজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির অভিযানে গ্রেপ্তাররা হলেন মহিন, রবিন ও টিটন গাজী। র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে, আলমগীর (২৮) ও মনির (৩২)।

গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার রানী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করছিলেন।

মিটফোর্ডের এ হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবদল নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা এবং অস্ত্র আইনে একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

অবৈধ নির্বাচনে জড়িতরাও কি লটারিতে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে ফারুক

News Desk

দুই বছরের মধ‍্যে এইডসের টিকা তৈরি করতে চায় রাশিয়া

News Desk

গাজায় যুদ্ধ এখনই বন্ধ করতে হবে : ট্রাম্প

News Desk

ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি

News Desk

এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

brs@admin

১৪ দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব

brs@admin
Translate »