BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

দুই বছরের মধ‍্যে এইডসের টিকা তৈরি করতে চায় রাশিয়া

মানবদেহে এইচআইভি (HIV) ভাইরাসজনিত রোগ এইডসের প্রতিরোধে ভ্যাকসিন আগামী দুই বছরের মধ্যে প্রস্তুত করতে চায় রাশিয়া। দেশটির রাজধানী মস্কোর গামালেয়া সেন্টারের শীর্ষস্থানীয় মহামারী বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা রিয়া নোভোস্তি এ খবর দিয়েছে।

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগটির টিকা তৈরি করতে পারলে এটিই হবে বিশ্বে এইডসের প্রথম টিকা।

বহুল প্রত্যাশিত এইচআইভি ভ্যাকসিনটি তৈরি হচ্ছে এমআরএনএ (mRNA) প্রযুক্তিভিত্তিকভাবে। ইনস্টিটিউটটির এপিডেমিওলজি বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানিয়েছেন, প্রচলিত ভ্যাকসিনের তুলনায় এমআরএনএ ভ্যাকসিন শরীরে জেনেটিক নির্দেশনা সরবরাহ করে। যা কোষকে নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে শেখায় এবং প্রতিরোধ প্রতিক্রিয়া সক্রিয় করে। এর ফলে শরীর ভাইরাসটিকে চিনতে পারে এবং সংক্রমিত হলে তার বিরুদ্ধে লড়তে সক্ষম হয়।

দেশটির চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা বিষয়ক সরকারি প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে টিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২ বছর বা তারও কম সময়ের মধ্যেই বাজারে আসার জোর সম্ভাবনা আছে এই টিকার।

বুধবার গামালিয়া ন্যাশনাল সেন্টারের মহামারিবিদ্যা (এপিডেমিওলজি) বিভাগের প্রধান গুশচিন বলেছেন, আমরা বর্তমানে এমন প্রথম অ্যান্টিজেন তৈরির পর্যায়ে আছি যা ব্যাপকভাবে নিরপেক্ষীকরণকারী ইমিউন প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম হবে। টিকার সাফল্য নির্ভর করছে আমরা যে ইমিউনোজেন ব্যবহার করছি। তা সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে কি না তার উপর।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

brs@admin

আগামীকাল বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

২৫ বছরে ঢাকায় বাড়িভাড়া বেড়েছে ৪০০ শতাংশ

brs@admin

অপু-বুবলী নন ‐ যাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান

rahman himel

বাংলাদেশ-আয়ারল্যান্ড ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ

News Desk

রংপুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk