26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জয়নুল আবদিন ফারুকের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনের প্রস্তুতি ব্যাহত করতে দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে প্রেসক্লাবে এক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি এসব ষড়যন্ত্রে কান না দিয়ে প্রধান উপদেষ্টাকে তার প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানান।

তিনি বলেন, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফ্রেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রস্তুতি এসবকে ব্যাহত করতে চক্রান্ত চলছে। যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির ঘোষণা দিলেন তখনই এই হত্যাকাণ্ড, তখনই এই বিব্রতকর অবস্থা।

বিএনপির এই নেতা জানান, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ছাত্রদল, যুবদল সংবাদ সম্মেলন করে স্পষ্ট বিবৃতি দিচ্ছে। কিন্তু হারুন, বিপ্লবদের বিরুদ্ধে যে মামলা তিনি দায়ের করেছিলেন এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়া হয়নি। তারা কোথায় আছেন কেন গ্রেপ্তার করা হচ্ছে না এ বিষয়ে জনগণকে জানাতে হবে বলে উল্লেখ করেন তিনি।

জয়নুল আবদীন ফারুক বলেন, মিটফোর্ডের এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। ব্লগার অভিজিৎকে যখন ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ তাদের বহিষ্কার করেনি। তারেক রহমান বিষয়টি শোনার সাথে সঙ্গে তাদের আজীবন বহিষ্কার করা হয়। এ ঘটনায় বিএনপি সাহসিকতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি

brs@admin

পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক : জামায়াত

News Desk

পটুয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

News Desk

গাজাবাসীকে নেতানিয়াহুর ভাষণ শুনতে বাধ্য করল তেলআবিব

News Desk

অস্ত্রসহ ভুয়া পুলিশ সুপার আটক

brs@admin

আত্মগোপনে থেকে ঋতুপর্ণার জন্য কবিতা লিখলেন ফেরদৌস

brs@admin
Translate »