BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

গাজায় ইসরাইলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার (১১ জুলাই) থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় শনিবার (১২ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ২৩১ জন।

এরমধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১১ জন।

জানা গেছে, উত্তর থেকে দক্ষিণ-উপত্যকাটির বিভিন্ন স্থানে আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজার কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। দেইর আল-বালাহ এলাকায় আইডিএফের দু’টি বিমান হামলায় নিহত হন ৪ ফিলিস্তিনি, আহত আরও অনেকে।

খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতেও চালানো হয়েছে ইসরায়েলি হামলা। এ আগ্রাসনে প্রাণ হারিয়েছে আরও ৭ জন।

এছাড়াও শহরটির বিভিন্ন স্থানে একাধিক হামলায় হতাহত হয়েছে বহু মানুষ। রামাল্লাহর উত্তরে, সিঞ্জিল শহরেও চালানো হয় আগ্রাসন। জাতিসংঘ জানিয়েছে, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মে মাস থেকে এ পর্যন্ত প্রায় ৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনা – তবুও ফিফা সভাপতির পদে বহাল

brs@admin

দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক: খাদ্য উপদেষ্টা

brs@admin

সুদানে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

News Desk

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

brs@admin

পাবনায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

News Desk

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, মৃত্যুর খবর গুজব

News Desk