BRS TIMES
প্রচ্ছদবিনোদন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড : অভিনেত্রী বাঁধনের ক্ষােভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা নিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কথা বলেছেন।
শুক্রবার (১১ জুলাই) রাতে হত্যাকাণ্ডের একটি স্কেচ ছবি শেয়ার করে বাঁধন বলেন, এটা এক ধরনের ভয়াবহ ছবি। একজন মানুষকে হত্যা করা হচ্ছে আর চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই চুপচাপ দেখছে কেউ কিছু করছে না। কেউ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে? এটা কেমন দেশ?

সরকার ও প্রশাসনের নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। বাঁধন বলেন, আর সরকার? সবসময়ের মতো নীরব। আমি কি এই দেশে নিরাপদ? সত্যিই কি আমি যা অনুভব করি সেটা বলার অনুমতি আছে? নাকি আমি কি পরবর্তী লক্ষ্যবস্তু হব—শুধুমাত্র সত্য বলার জন্য?
বিআরএসটি/এসএস

Related posts

ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের কিছু স্থানে ভূমিধস ঘটতে পারে : আবহাওয়া অধিদপ্তর

brs@admin

কারাগারে খালেদা জিয়াকে নির্যাতনের বিচার দাবি

News Desk

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

brs@admin

যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্রে দেশে ঢুকছে মাদক ‐ ত্রাণমন্ত্রী

rahman himel

ইসরাইলের হামলায় লেবাননে দুইজন নিহত

News Desk

মণিরামপুর শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

News Desk