BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ভারতে সেতু ধসে প্রাণহানিতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ভারতের গম্ভীরা সেতু ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন: “গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত।”

অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

অধ্যাপক ইউনূস বলেন, “যাঁরা আপনজন হারিয়েছেন, তাঁরা আমাদের ভাবনা ও প্রার্থনায় রয়েছেন। আমি আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি”।
বিআরএসটি/এসএস

Related posts

কুকুরের কান্নায় রক্ষা পেল ৬৭ জনের প্রাণ!

brs@admin

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

News Desk

বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করবে এনসিপি

News Desk

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৩

News Desk

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা

News Desk

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা

News Desk
Translate »