BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

জামালপুর সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাত জনকে বাংলাদেশে পুশইন করেছে।

পুলিশ জানায়, জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ১০৮৩ নম্বর পিলারের কাছে বিএসএফ সাতজনকে পুশইন করে। স্থানীয় লোকজন তাদের আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক দেওয়ার নির্দেশ ইসির

rahman himel

সাতক্ষীরায় আ.লীগ নেত্রী শামীমা গ্রেপ্তার

News Desk

ওএসডি ৭৬ পুলিশকে একযোগে পদায়ন

News Desk

বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপে জাতিসংঘের প্রশংসা

brs@admin

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

News Desk

আ. লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার-বিরোধীদল মিলেই নেবে

rahman himel