33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা পালনের নির্দেশ

শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, ২০২৫ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

৭ জুলাই বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণী পাঠানো হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

News Desk

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে আরও ১৩জন গ্রেফতার

brs@admin

জাবি ছাত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগে বাস আটক

News Desk

সিলেটে বিমানে ওঠার সিঁড়ির চাকা ফেটে একজন নিহত

News Desk

ক্যানসারে আক্রান্তের পর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানালেন বাইডেন

brs@admin

ভারত -পাকিস্তান উত্তেজনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin
Translate »