BRS TIMES
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

দেশে মহামারির মতো চাঁদাবাজি শুরু হয়েছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে মহামারির মতো চাঁদাবাজি শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুরের মুজিবনগরে এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় প্রতিটি এলাকার সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম। বলেন, এলাকার ছোটখাটো পরিবর্তনের মাধ্যমেই দেশজুড়ে বদল আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক এডভোকেট সাকিল আহমেদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা, উপজেলা প্রধান সমন্বয়ক আল মামুন সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিআরএসটি/এসএস

Related posts

নতুন ৪ থানার অনুমতি দিলো অন্তর্বর্তী সরকার

News Desk

পৃথিবীর কোন দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নাই : ধর্ম উপদেষ্টা

News Desk

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৪৪

brs@admin

আগামীকাল জাকসু নির্বাচন

News Desk

হামজা ও শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

News Desk

সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত

News Desk