28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আবহাওয়াজাতীয়প্রচ্ছদ

দেশের ১০ রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে ইলিশা-মজুচৌধুরীর হাট রুটটি বন্ধ চার দিন ধরে। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন এই জেলার বিভিন্ন উপজেলায় বসবাসরত বাসিন্দারা।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ভোলা নদী বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন।

তিনি বলেন, অবিরাম বৃষ্টিতে সমুদ্রে তিন নম্বর সংকেত জানিয়েছে আবহাওয়া অফিস। নদী বন্দরে এক নম্বর সংকেত দেখালেও ভোলার কয়েকটি রুট এই আবহাওয়ায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য ওইসব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এরমধ্যে ইলিশা-মজুচৌধুরীর হাট রুটটি চার দিন ধরে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ভোলার অভ্যান্তরীন ১০টি রুটের নৌযানও বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে দেওলতখান টু আলেকজান্ডার টু মির্জাকালু রুট, বেতুয়া-ঢাকা, হাতিয়া-মনপুরা, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন, হাতিয়া, মণপুরা, তজুমদ্দিন থেকে ঢাকার রুট। আবহাওয়া স্বাভাবিক না হলে এসব রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ার সুযোগ নেই।

বন্দর কর্মকর্তা বলেন, ভোলা থেকে ঢাকা রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে কারাদণ্ড

News Desk

ওসমান হাদির মরদেহ আসবে সন্ধ্যায়

News Desk

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু

brs@admin

গ্রাফিতি আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো স্মরণ করিয়ে দেবে : আসিফ মাহমুদ

News Desk

ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : আলী রীয়াজ

News Desk

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল

brs@admin
Translate »