BRS TIMES
জাতীয়প্রচ্ছদস্বাস্থ্য

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ের মধ্যে আরও ৪২৫ জন এডিস মশাবাহিত এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ১৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১ জনের।

প্রসঙ্গত, ২০২৪ এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন।

এর আগে, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
বিআরএসটি/এসএস

Related posts

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দেয়া হলো না ১৭ শিক্ষার্থীর

brs@admin

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

News Desk

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

News Desk

সাবেক এমপি ও আ.লীগের জেলা সভাপতি অপু গ্রেফতার

News Desk

বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ

brs@admin

প্রথমবারের মতো চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

brs@admin