32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিক্ষা

৪৫ প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে মন্ত্রণালয়ের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে এ চিঠি দেওয়া হয়েছে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ২৩ লাখ ৬৯ হাজার ১৪০ টাকা।

সোমবার ৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানার সই করা এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৮ মে, ২০২৫ তারিখে প্রেরিত স্মারকে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের ২৪.০৪.২০২৫ তারিখের (সিভিল পিটিশন অব লিভ টু আপীল নং ৩৫৬৪/২০১৯.) সিভিল রিভিউ পিটিশন নং-১২৪/২০২২ এর রায়ের আলোকে ৪৫ জন প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের সম্মতি প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে কর্মরত ৪৫ জন শিক্ষক ১০ম গ্রেড দাবি করে ২০১৮ সালে হাইকোর্টে একটি রিট আবেদন (নং-৩২১৪/২০১৮) দায়ের করেন। আদালত রিট আবেদনকারীদের পক্ষে রায় দিলে সরকারের পক্ষ থেকে আপিল বিভাগে লিভ টু আপিল (নং-৩৫৬৪/২০১৯) করা হয়। পরে সরকারের দাখিল করা সিভিল রিভিউ পিটিশন (নং-১২৪/২০২২) এর শুনানি শেষে চলতি বছরের ২৪ এপ্রিল আপিল বিভাগ রায় দেন। রায় অনুযায়ী প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন বিদ্যমান গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণে সম্মতি জ্ঞাপন করা হলো। উল্লেখ্য এটি কেবল ৩২১৪/২০১৮ নং রিট পিটিশনারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

রায়ে বলা হয়, রিট আবেদনকারীরা ৪, ৮ ও ১২ বছরের সেবা শেষে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাবেন না। তবে ভবিষ্যতে এ সুবিধা চালু হলে তারা সেটি পেতে পারেন। রায়ের এ ব্যাখ্যার ভিত্তিতে মন্ত্রণালয় ৪৫ জন প্রধান শিক্ষকের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই ৪৫ জন প্রধান শিক্ষকের মধ্যে ১২তম গ্রেডে থাকা একজনকে ১০ম গ্রেডে উন্নীত করলে অতিরিক্ত ব্যয় হবে ৮৯ হাজার ১৮০ টাকা। একইভাবে ১১তম গ্রেডে থাকা ৩৪ জনকে ১০ম গ্রেডে উন্নীত করতে লাগবে ২২ লাখ ৭৯ হাজার ৯৬০ টাকা। এ ছাড়া ৮ম গ্রেডে থাকা বাকিরা আপাতত অতিরিক্ত কোনো সুবিধা পাবেন না। তবে ভবিষ্যতে তাদের উচ্চ গ্রেড নির্ধারণ হলে বকেয়া ও নিয়মিত বেতনের জন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে। অর্থাৎ এই ৪৫ জন প্রধান শিক্ষকের জন্য মোট অতিরিক্ত ব্যয় হবে ২৩ লাখ ৬৯ হাজার ১৪০ টাকা।
বিআরএসটি/এসএস

Related posts

শিগগির ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্তির আদেশ : সচিব

News Desk

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

News Desk

আ. লীগ নেতাকে মিষ্টি খাইয়ে গণপিটুনি

News Desk

জামায়াত আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই: সারজিস আলম

News Desk

পাকিস্তানে পা রাখা মার্কিন প্রতিনিধি দলে কারা আছেন?

News Desk
Translate »