26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ট্রাম্পের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক ফোনালাপটি সবচেয়ে ভালো ও ফলপ্রসূ হয়েছে।
শনিবার রাতে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে যে ফোনালাপটি এক দিন আগে হয়েছে, তা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো ও ফলপ্রসূ হয়েছে।

তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এ ক্ষেত্রে সহায়তার আশ্বাস পাওয়ায় তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জেলেনস্কি বলেন, প্যাট্রিয়ট সিস্টেমই হলো ব্যালিস্টিক হামলা মোকাবিলায় আমাদের মূল প্রতিরক্ষার চাবিকাঠি।
তিনি আরও জানান, ফোনালাপে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে, যা নিয়ে দুই দেশের কর্মকর্তারা ভবিষ্যতের বৈঠকে বিস্তারিত কাজ করবেন।

এদিকে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, জেলেনস্কির সঙ্গে আমার ভালো কথা হয়েছে।
অন্যদিকে তিনি আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপে অসন্তোষ প্রকাশ করে বলেন, রাশিয়া এখনো যুদ্ধবিরতির ব্যাপারে আন্তরিক নয়।
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাদের এটা প্রয়োজন, নিজেদের প্রতিরক্ষার জন্য।

রাশিয়া সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বিমান হামলা জোরদার করেছে এবং ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা চালায় মস্কো।
বিআরএসটি/এসএস

Related posts

এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

News Desk

পদ্মা সেতুর সঙ্গে যুক্ত হতে পারে ভোলা, খুলতে পারে নতুন সম্ভাবনার দুয়ার

News Desk

দেশে মৃদু ভূমিকম্প অনুভুত

News Desk

আজকের স্বর্ণের দাম: ৮ সেপ্টেম্বর ২০২৬

News Desk

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠায় গেজেট প্রকাশ

brs@admin

নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার-ভিনি জুটি

News Desk
Translate »