28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

কাভার্ডভ্যানের চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী।

নিহতরা হলেন- আশরাফুল আলম (৬০) ও নিহার (৪০)।

পুলিশ জানায়, ভোরে হোটেল লা মেরিডিয়ানের সামনের অংশে রাস্তা পরিষ্কারের সময় দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে আসা ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

লালমনিরহাট-৩ আসনে জমজমাট নির্বাচনী মাঠ

News Desk

মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ

News Desk

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

News Desk

পন্তের প্রতি দুর্বলতার কথা স্বীকার করলেন হেইডেন কন্যা

News Desk

বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে কমিটি

brs@admin

চাঁদপুর লঞ্চঘাটে ইয়াবাসহ যুবক আটক

News Desk
Translate »