27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার

বেকারত্ব হ্রাস, দারিদ্র দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে এ আহ্বান জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো তত্ত্ব মুসলিম বিশ্বকে আগামীতে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে ঐতিহাসিক ভূমিকা পালনের সক্ষম হবে বলে এসময় মন্তব্য করেন তিনি। বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একত্রে কাজ করতে হবে।

তিনি বলেন, তরুণরাই পারে পরিবর্তন এনে সব বৈষম্য দূর করতে।

সামিটে তুরস্কের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. হালিস ইউনূস এসরোজ বলেন, ড. ইউনূসের থ্রি জিরো তত্ত্ব ইতিমধ্যে তুরস্কের সামাজিক ব্যবসায় অনুসরণ করা হচ্ছে। বর্তমান সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

হাসিনার পাঁচ, রেহানার সাত ও টিউলিপের দুই বছরের কারাদণ্ড

News Desk

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে মণিরামপুরে জামায়াতের বিক্ষোভ

News Desk

দু’টি অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

News Desk

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫১ পরীক্ষার্থী আটক

News Desk

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

News Desk

অতিরিক্ত এসপি হাফিজ সাময়িক বরখাস্ত

News Desk
Translate »