13.4 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা

নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলে, এ নিয়ে কোনো সন্দেহ পোষণের অবকাশ নেই।

শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবান শহরের মেঘলা পর্যটন কমপ্লেক্সে জেলা মডেল মসজিদ নির্মাণের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘যে দল যাই বলুক না কেন, জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

মডেল মসজিদ নির্মাণের বিষয়ে এ সময় তিনি বলেন, ‘প্রায় বিশ কোটি টাকা ব‍্যয়ে ৪৩ শতক জায়গার ওপর চার তলাবিশিষ্ট জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতি কেন্দ্রটি নির্মিত হবে। এটি হবে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ইসলামি স্থাপনা। এই মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রটি হবে পাহাড়ে অসাম্প্রদায়িক চেতনার একটি নিদর্শন।’

তিনি আরও জানান, এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে হেফজখানা, লাইব্রেরিসহ ইসলামি সাংস্কৃতিক চর্চার বিভিন্ন সুযোগ থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

সারা দেশে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৬২০

News Desk

এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার

News Desk

বাগেরহাটে আসন কমানো সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন, হরতাল ডাক

News Desk

রংপুরে নদীতে ডুবে ৩ কিশোরের মৃত্যু

brs@admin

বিজয়-৭১ ভবন থেকে ১৪ টি হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর

brs@admin

রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

News Desk
Translate »