31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১

সিলেট-ঢাকা মহাসড়কে শনিবার (৫ জুলাই) দুটো বাসের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

ওসমানী নগর উপজেলার কুরুয়াবাজার নামক স্থানে আজ ৫ জুলাই শনিবার ভোর ৬টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের সিলেট কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এনা (ঢাকা মেট্রো ব-১৫-২২৭৫) ও ইউনিক (ঢাকা মেট্রো.-১৫-১৮৬১) পরিবহনের দুটো বাসের মুখোমুখি সংঘর্ষে রাজু (২৬) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।

তিনি ইউনিক পরিবহনের বাসের হেলপার ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামে।

দুর্ঘটনায় উভয় গাড়ির চালকসহ অন্তত ১১জন আহত হন। আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
বিআরএসটি/এসএস

Related posts

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন রেকর্ড

News Desk

জাতীয় আইনগত সহায়তা দিবসে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি

Durjoy Das

ফিফার বাড়তি অর্থ পেতে পারে বাংলাদেশ

News Desk

লালমোহনে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া

News Desk

দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড হাইকোর্টে বহাল

News Desk

বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

News Desk
Translate »