27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল ইতালির রাজধানী, আহত ২৭

ইতালির রাজধানী রোমের পূর্বাঞ্চলীয় একটি পেট্রোল পাম্পে বিশাল বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) এই বিস্ফোরণে ১০ পুলিশ কর্মকর্তা এবং একজন অগ্নিনির্বাপক কর্মীসহ কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সকাল ৮টার পর রাজধানীজুড়ে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইতালির রোমা টুডে আকাশে উঠে আসা বিশাল অগ্নিশিখা এবং ধোঁয়ার একটি ছবি প্রকাশ করেছে। দমকল বিভাগ প্রকাশিত পৃথক ছবিতে দেখা গেছে, পেট্রোল পাম্পটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

ঘটনার পর পোপ লিও চতুর্দশ এক্স-পোস্টে লিখেছেন, আমার ডায়োসিসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গ্যাস স্টেশন (…) বিস্ফোরণে ভুক্তভোগীদের জন্য আমি প্রার্থনা করি। আমি এই মর্মান্তিক ঘটনাবলী উদ্বেগের সঙ্গে নজরে রাখছি।

ইতালির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে দু’জন গুরুতরভাবে পুড়ে গেছেন। তাদের ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোল পাম্পে একটি ট্রাক পাইপলাইনে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বলেন, জ্বালানি ট্যাঙ্ক রিফিলিংয়ের সময় গ্যাস লিকেজ, তারপর আগুন এবং বিস্ফোরণ ঘটে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

জনগণের অনুমতি ছাড়া ইউনূস সরকারের পদত্যাগের এখতিয়ার নেই : ফয়জুল করীম

brs@admin

সংস্কারের নামে আ.লীগের পুনর্বাসন করা হচ্ছে : রাশেদ খান

News Desk

নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

News Desk

ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালনে বিএনপির কর্মসূচি

News Desk

বাগেরহাটে আসন কমানো সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন, হরতাল ডাক

News Desk

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল

News Desk
Translate »