26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
Uncategorized

এনআইডি সংশোধনে হয়রানি কমবে, জানালেন ইসি সচিব

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে অনেক বিষয় জড়িত থাকে। এটা নিয়ে যে হয়রানি, তা আর থাকবে না বলে জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন।

বুধবার (২ জুলাই) সকালে ইসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ভুল কম করে এনআইডি সংশোধনের আবেদন শুন্যভাগে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩ লাখ ৭৮ হাজার সংশোধন আবেদন ছিল। আগে গড়ে সংশোধন আবেদন ছিল লাখের উপরে। এখন আবেদনের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি।

আখতার হোসেন আরও বলেন, এখন আবেদন সংখ্যা ২০ হাজার কমেছে। সামনের তিন মাসে তা আরও কমবে—এমনটাই প্রত্যাশা করেন আখতার হোসেন।
বিআরএসটি/এসএস

Related posts

ভেনেজুয়েলাকে তেল বিক্রির অর্থ দিয়ে শুধু মার্কিন পণ্যই কিনতে হবে : ট্রাম্প

News Desk

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

brs@admin

পিরোজপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

News Desk

চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News Desk

ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন বেগম খালেদা জিয়া

News Desk

আমিরকে ১৭ বার চড় মেরেছিলেন অক্ষয় খান্না, নেপথ্যে কী ঘটেছিল?

News Desk
Translate »