31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
Uncategorizedপ্রচ্ছদরাজনীতি

বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয়োজনে ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে অনুষ্ঠানটি।

এ আয়োজনে আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিনএপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এই আয়োজনে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তিনি আরও জানান, অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

জানা গেছে, যারা অতীত রাজনৈতিক আন্দোলনে প্রিয়জন হারিয়েছেন সেইসব শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সেই সঙ্গে অংশ নেবেন বিএনপির জাতীয় পর্যায়ের নেতারা।
বিআরএসটি/এসএস

Related posts

৫ আগস্ট স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন

News Desk

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

News Desk

সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক

News Desk

হিজবুল্লাহর এফপিভি ড্রোন ঠেকাতে ‘নাস্তানাবুদ’ ইসরাইলি বাহিনী

News Desk

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন

brs@admin

বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে — আইন উপদেষ্টা

brs@admin
Translate »