28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যমে জুলাই পদযাত্রা শুরু এনসিপির

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। মঙ্গলবার (১ জুলাই) সকালে আবু সাঈদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ দলটির নেতারা।

এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়, বরং, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন ছিলো। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলেও মন্তব্য করে তিনি।

জুলাই অভ্যুত্থানে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনা, সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন দেয়াসহ নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন।

এর আগে, সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। পরে তারা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন।

এরপর গাইবান্ধার উদ্দ্যেশ্যে পথসভা শুরু করেন এনসিপি নেতারা। বেলা তিনটায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানীর মোড় পদযাত্রা করে টাউন হলে পথসভা করার কথা রয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় এ কর্মসূচিতে পালন করবে এনসিপি।
বিআরএসটি/এসএস

Related posts

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

News Desk

‘আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখবে বিমান বাহিনী’

News Desk

আজ পবিত্র শবে কদর

News Desk

বাংলা কিউআর লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

News Desk

বাংলাদেশে আব্দুল কালাম, ভারতে ‘নেহা কুমারী’ নামে থাকছেন ২৮ বছর ধরে

News Desk

জাতীয় স্বার্থে বিএনপি ঐকমত্যকে গুরুত্ব দেবে: আমীর খসরু

brs@admin
Translate »