27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিটিভির ৩৬ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আগামীকাল ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে নানা আয়োজনে পালিত হবে ৩৬ দিনব্যাপী অনুষ্ঠান। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়ও এ উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন।

এরমধ্যে ১ জুলাই থেকে প্রচারিত হবে ৩৬ পর্বের দিনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’। ২০২৪ সালে জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এ অনুষ্ঠানটি। প্রযোজনা করেছেন খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেন। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

এছাড়াও জুলাই মাসজুড়ে বিটিভিতে থাকছে জুলাই গণঅভ্যুত্থানের উপর আরো কয়েকটি বিশেষ অনুষ্ঠান। এরমধ্যে রয়েছে আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, একক সংগীতানুষ্ঠান, সরাসরি গানের অনুষ্ঠান ‘তারুণ্যের জয়গান’ ও বিশেষ থিম সংসহ বেশ কয়েকটি অনুষ্ঠান।

বিআরএসটি /  জেডএইচআর

Related posts

টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির

News Desk

সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে ছাড় দেব না: দুদক চেয়ারম্যান

News Desk

ভোলা-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, দু’জনের বাতিল

News Desk

সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে : পরিকল্পনা উপদেষ্টা

News Desk

ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষার আভাস

brs@admin

সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও

News Desk
Translate »