শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে খাইবার ক্রনিকলস এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি যানবাহনের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ১৩ জন নিহত হন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, হামলায় অন্তত ২৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক।

জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ধাক্কায় দুটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন একটি তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবানের একটি অংশ।

২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা অনেক বেড়ে গেছে।

ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তান পাকিস্তানের ওপর হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে; তালেবান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক ওই বার্তা সংস্থা, এ নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

বিআরএসটি /  জেডএইচআর

Related posts

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো একই পরিবারের চারজনের

News Desk

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন

News Desk

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কাজে না ফিরলে আরও কঠোর হবে সরকার : প্রেস উইং

brs@admin

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করলেন সেই সুখরঞ্জন বালি

News Desk

সিলেট রেঞ্জে অনলাইন জিডি সেবা চালু

brs@admin

এবার শাপলা প্রতীক চেয়ে ইসিতে আবেদন করলো নাগরিক ঐক্য

brs@admin
Translate »