31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

আগামীকাল রথযাত্রা, রাজধানীতে নিরাপত্তা জোরদার

আগামীকাল (২৭ জুন) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’ উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

উৎসবের শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে বোমা নিষ্ক্রিয়কারী দল, সোয়াট, গোয়েন্দা সংস্থা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী জানিয়েছেন, ‘রথযাত্রা যেন সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে উদ্‌যাপন করা যায়, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

২৭ জুনের রথযাত্রা ও ৫ জুলাই পালিতব্য ‘উল্টো রথযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সভায় জানানো হয়, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নগরজুড়ে বসানো হবে বিপুল সংখ্যক সিসিটিভি ক্যামেরা। মোতায়েন থাকবে ডিবি, সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ট্র্যাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিবির একটি অংশ থাকবে সাদা পোশাকে, যারা গোটা আয়োজন পর্যবেক্ষণে রাখবে।

বাংলাদেশে রথযাত্রা মূলত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হিসেবে পালিত হয়।

রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) মূল রথযাত্রা অনুষ্ঠান আয়োজন করছে। এর পাশাপাশি শহরের রামসীতা মন্দির, শাঁখারীবাজার ও জগন্নাথ জিউ মন্দিরসহ বিভিন্ন স্থানে এই উৎসবের আয়োজন করা হবে।

ডিএমপি কমিশনার আরো বলেন, ‘ঢাকায় রথযাত্রা একটি বড় শোভাযাত্রা। তাই সবার সতর্ক থাকা জরুরি।’

তিনি রথযাত্রা আয়োজকদের নির্ধারিত সময়ে শোভাযাত্রা শুরু ও শেষ করার অনুরোধ জানিয়ে বলেন, ‘সব ধর্মীয় উৎসবে আমরা নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিয়ে থাকি। সম্মিলিতভাবে কাজ করলে এই আয়োজনও সফল হবে।’

রথযাত্রায় অংশগ্রহণকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে, আজান ও নামাজের সময় লাউড স্পিকার ব্যবহার না করা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা, ব্যাগ বা প্যাকেট বহন না করা ও সন্দেহজনক কিছু লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো।

ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সমন্বয় সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন- ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, এসবি, দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও রথযাত্রা উদ্‌যাপন কমিটির নেতারা।
বিআরএসটি/এসএস

Related posts

ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে বাংলাদেশী পুলিশ আটক

News Desk

তালহা স্বীকৃতি দেননি, প্রেগন্যান্ট শুনেই তালাক দিয়ে দেন : হ্যাপি

brs@admin

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News Desk

আপিল বিভাগের রায় পরবর্তী জামায়াত আমিরের বিশেষ বার্তা

brs@admin

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

News Desk

অবশেষে গাজায় ঢুকল ত্রাণ, অনাহারে আরও ২৯ মৃত্যু

brs@admin
Translate »