19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদশিক্ষা

রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের পরপরই শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা স্লোগান দেন—‘সন্ত্রাসীদের আস্তানা ঢাবিতে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি।

ঘটনাস্থলে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, ঢাকসু নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এ হামলা হয়ে থাকতে পারে বলে তাদের আশঙ্কা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রক্টরিয়াল টিম এবং পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, বিস্ফোরিত বস্তুটি ককটেল অথবা বড় ধরনের পটকা হতে পারে—বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

brs@admin

আইএইএ সম্মেলনে পারমাণবিক স্থাপনা রক্ষায় খসড়া প্রস্তাব পেশ করবে ইরান

News Desk

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

News Desk

পুরো গাজা দখলের সিদ্ধান্ত নেতানিয়াহুর

News Desk

ঐকমত্য কমিশনের সঙ্গে সভা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

brs@admin

পাঁচ লাখ যুব নারীসহ ৯ লাখ তরুণ প্রশিক্ষণে দক্ষ হবে : আসিফ মাহমুদ

brs@admin
Translate »