31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে ৫টি স্বর্ণের বারসহ জয়নাল মোল্লা নামে এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা।

বুধবার (২৫ জুন) ভোরে শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে এ স্বর্ণের চালানসহ তাকে আটক করা হয়। আটককৃত জয়নাল ঢাকার মিরপুর এলাকার আজগর মোল্লার ছেলে।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে জয়নাল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার জুতার সোলের ভেতরে রাখা ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম ওজনের ৫টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৬ লক্ষ ৭৭ হাজা টাকা বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল জানিয়েছে ঢাকার গাবতলি এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো নিয়ে সাতক্ষীরা সীমান্তে পৌঁছে দেয়ার কথা ছিল। আটকৃত ব্যক্তিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে, জব্দকৃত মালামাল ট্রেজারিতে জমা দেয়া হবে বলেও জানানো হয় বিজিবির পক্ষ থেকে।
বিআরএসটি/এসএস

Related posts

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

News Desk

ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও

News Desk

‘এক টাকা ঘুষ খেলেও ফাঁসি দেয়া হবে’ : ধর্ম উপদেষ্টা

News Desk

বেগম খালেদা জিয়া আর নেই

News Desk

প্রশাসন থাকা আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে

News Desk

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে পিকিং বিশ্ববিদ্যালয়

brs@admin
Translate »