শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

ঢাকা ওয়াসাকে বিশুদ্ধ পানির সরবরাহে হাইকোর্টের নির্দেশ

বিশুদ্ধ পানি সরবরাহে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষকে (ওয়াসা) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দূষণ রোধে এবং বিশুদ্ধ পানি সরবরাহে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) ও সচিবকে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে এমন পোকামাকড় এবং কৃমিযুক্ত পানি সরবরাহে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং পানি দূষণের তাৎক্ষণিক সমাধান করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ), সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ঢাকা ওয়াসার সরবরাহ করা পানির দূষণ রোধ এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে গত মাসে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর। ঢাকা ওয়াসার পানির দূষণ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হয়। 
আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।
বিআরএসটি/এসএস

Related posts

সব ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বিএনপির আছে : ফারুক

News Desk

বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না : শামসুজ্জামান দুদু

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

News Desk

স্ত্রীসহ সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

News Desk

গায়ের জোরে ইশরাককে শপথ নিতে দিচ্ছে না সরকার: রিজভী

brs@admin

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে থাকবে ৭ দফা দাবি মাহবুব জুবায়ের

News Desk
Translate »