29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

নুরুল হুদাকে গ্রেপ্তারের ঘটনায় ইশরাকের প্রতিক্রিয়া

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা ইশরাক হোসেন।

রোববার (২২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন-২০২০, আমার করা মামলার দ্বিতীয় আসামি নুরুল হুদার পক্ষে সর্বোচ্চ লড়াই করেছে বর্তমান সরকার। আজ তাকে গ্রেপ্তার করল ১০ মাস পর। খুব সুন্দর স্ক্রিপ্ট।’

এদিন রাতে রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।
বিআরএসটি/এসএস

Related posts

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

News Desk

ইংল্যান্ডে ফিরেই জয় পেলেন হামজা

brs@admin

শ্বশুর ও পুত্রবধূর মরদেহ উদ্ধার

brs@admin

বিএনপি কোনো দেশের ওপর নির্ভরশীল নয় : ফখরুল

News Desk

আমরা হাসিনার কাছে মাথানত করিনি: এ্যানি

News Desk

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

brs@admin
Translate »