28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মার্কিন প্রতিনিধি পরিষদের কর্মীদের ফোনে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করা হয়েছে: রিপোর্ট

মার্কিন প্রতিনিধি পরিষদের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সোমবার (২৩ জুন) জানিয়েছেন, হাউস কর্মীদের সরকারি ডিভাইসে এখন থেকে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ থাকবে। রয়টার্স এবং অ্যাক্সিওসের বরাতে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

হাউসের সকলের কাছে পাঠানো ই-মেইলে উল্লেখকরা হয়েছে, ‘(হোয়াটসঅ্যাপ) তাদের ব্যবহারকারীদের তথ্য কীভাবে সুরক্ষিত করে সে সম্পর্কে স্বচ্ছতার অভাব, সঞ্চিত তথ্য এনক্রিপশনের অনুপস্থিতি এবং এটি ব্যবহারের সঙ্গে জড়িত সম্ভাব্য সুরক্ষা ঝুঁকির কারণে সাইবার নিরাপত্তা অফিস হোয়াটসঅ্যাপকে ব্যবহারকারীদের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মনে করেছে।’

ই-মেইলে আরও উল্লেখ করা হয়েছে, ‘হাউস (প্রতিনিধি পরিষদ) কর্মীরা কোনো ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড বা সংরক্ষণ করতে পারবেন না – যার মধ্যে মোবাইল, ডেস্কটপ বা ওয়েব ব্রাউজারও রয়েছে।’

এতে উল্লেখ করা হয়েছে, ‘যাদের হাউস-ম্যানেজড ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে এটি সরিয়ে ফেলা হবে।’

গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, হোয়াটসঅ্যাপের গ্রহণযোগ্য বিকল্প হিসেবে মাইক্রোসফ্ট টিম, উইকার, সিগন্যাল, আইমেসেজ এবং ফেসটাইম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা

brs@admin

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৬ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

ইরানে বসবাসরত বাংলাদেশিদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

News Desk

দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন কয়েক ডজন সম্পত্তির খোঁজ পেয়েছে এনবিআর

brs@admin

বাসে যাত্রীকে মারধরের ঘটনায় ২ জন গ্রেফতার

News Desk

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ দুইজন নিহত

brs@admin
Translate »