শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিসহ ১৯ জনের নামে মামলা করলো বিএনপি

শেখ হাসিনা এবং দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্যান্য নির্বাচন কমিশনারসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি।
রোববার (২২ জুন) শেরেবাংলা নগর থানায় দলটির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) মামলাটি দায়ের করেন।
সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হলেন কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল।
মামলার বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক বলেন, পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এসংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেন।
বিআরএসটি/এসএস

Related posts

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৪জন

News Desk

জুলাই হত্যাযজ্ঞের ভয়াবহতা ফুটে উঠল ১৭ ভিডিও’তে

News Desk

কারা অধিদপ্তরের এআইজির মৃত্যু

News Desk

বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা স্থগিত

News Desk

উত্তরার ঘটনায় ১৯ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

News Desk

দলীয় সহকর্মীদের সতর্ক করলেন জামায়াত আমির

brs@admin
Translate »