26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ৩৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৯ জুন মৃত্যুবরণ করেছেন গাজীপুরের গাছার মো. আফজাল হোসাইন (৬৮)। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে ২৩ জন মারা গেছেন মক্কায়, ১১ জন মদিনায়, একজন আরাফায় এবং একজন জেদ্দায়।

শুক্রবার (২০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ২৭০ জন এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা ২৫ জন।

এ বছর হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজ পালন করেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি সংস্থার মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন সৌদি আরবে যান।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

১০ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের পূর্বাভাস

News Desk

সাকিবের শূন্য, রিশাদের জাদুতে ফাইনালে লাহোর

brs@admin

বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত

News Desk

প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না : ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

News Desk

নতুন করে আরও ১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

brs@admin

পন্তের প্রতি দুর্বলতার কথা স্বীকার করলেন হেইডেন কন্যা

News Desk
Translate »