28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে জুবাইদা রহমানের জন্মদিন পালন

মাহমুদ হোসাইন, পিরোজপুর: আলোচনা, বৃক্ষরোপনসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জুবাইদা রাহমানের ৫৩ তম জন্মদিন পালন করেছে জুবাইদা রহমান পরিষদ।

বুধবার (১৮ জুন) পিরোজপুর সরকারি মহিলা কলেজের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে পিরোজপুর জেলা শাখা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে বেগম জিয়ার পুত্রবধু হিসেবে নানা হয়রানির শিকার হয়েছেন জুবাইদা রহমান। মিথ্যা মামলা দিয়ে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। এসব ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন বক্তারা।

ডাক্তার জুবাইদা রহমান পরিষদের পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক শাম্মী আক্তারের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন ড্যাবের পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক ডাঃ সিকদার মাহমুদ হোসেন, সদস্য সচিব ডাঃ মাহবুবা ফেরদৌসী মিথুনসহ অন্যান্যরা। এছাড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ মাতুব্বর আলোচনায় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিআরএসটি/মাহমুদ/আরএন

Related posts

হবিগঞ্জে মাদকসহ দুইজন গ্রেপ্তার

News Desk

মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

brs@admin

জাতীয় পরিবেশ পদক পাওয়ায় ঢাবির প্রো-ভিসিকে বিশেষ সম্মাননা

News Desk

বগুড়ার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা মতিন গ্রেফতার

brs@admin

দলের ভাবমূর্তি নষ্ট করলে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের

brs@admin

লালমনিরহাটে এসকাফসহ গ্রেফতার ১

News Desk
Translate »