29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

ধলেশ্বরী নদীতে নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পরে গিয়ে নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮ টায় সদর উপজেলার মোল্লারচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ লোকমান হোসেনের লাশ মুক্তারপুর নৌ-পুলিশ উদ্ধার করেছে।
মৃত মো.লোকমান হোসেন ( ৩০) ভোলা জেলার তজুমদ্দিন  উপজেলার মোল্লাপাড়া এলাকার মো. রফিকুর ইসলামের ছেলে। সে রং মিস্ত্রির কাজ করতো।
পুলিশ জানায়, গত রোববার ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফারহানা -৩  লঞ্চ থেকে নদীতে পরে গিয়ে লোকমান হোসেন নিখোঁজ হয়।আজ সকালে নদীতে লাশ ভেসে উঠলে খবর পেয়ে মুক্তারপুর নৌ – পুলিশ লাশ উদ্ধার করে।
মুক্তারপুর নৌ- পুলিশের পরিদর্শক আতাউর রহমান জানান, লোকমান হোসেনের মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত লোকমান হোসেন ঢাকায় রং মিস্ত্রির কাজ করতো। ঈদ শেষে পরিবার নিয়ে ভোলা থেকে ঢাকায় ফিরছিলেন। ফারহানা -৩  লঞ্চটি  রাত ৩ টায় মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে ভীড়লে লোকমানের সঙ্গে থাকা বন্ধুকে মুন্সীগঞ্জ ঘাটে বিদায় জানাতে নীচে নামলে পা ফসকে নদীতে পরে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
বিআরএসটি/এসএস

Related posts

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

News Desk

ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

News Desk

ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয় : হাইকোর্ট

News Desk

শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু

News Desk

বিশ্বকাপ বাছাই : রিতুর ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

brs@admin

ডাকসু নির্বাচন: শপথ নিলেন ছাত্রদল প্যানেল প্রার্থীরা

News Desk
Translate »