33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর যাত্রা শুরু

জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৭ জুন) সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারককে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নবনিযুক্ত বিচারকদের সংবর্ধনা দেন।

সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই-আগস্টের বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করবে এবং এর স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এই মামলাগুলো দুটি ট্রাইব্যুনালে ভাগ করে বিচারকার্য পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, দেশের মানুষ আর গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি দেখতে চায় না।

একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তাঁরা আত্মসমর্পণ না করলে তাঁদের অনুপস্থিতিতেই বিচার চলবে।
বিআরএসটি/এসএস

Related posts

জার্মানিতে বাড়ির ছাদে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

brs@admin

আগামী মাসে যেকোনো সময় খালেদা জিয়া দেশে ফিরতে পারেন

brs@admin

সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

brs@admin

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

News Desk

বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করবে এনসিপি

News Desk

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

News Desk
Translate »