28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

শিবগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে চালক নিহত

বগুড়া জেলার শিবগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জমির উদ্দিন (৪৫) নামের এক চালক নিহত হয়েছে।

গতকাল শনিবার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হরিপুর চককানু বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জমির উদ্দিন ঝিনাইদহ জেলার জাড়গ্রামের মৃত ছাত্তার শিকদারের ছেলে। তিনি বালুবোঝাই একটি ট্রাকের চালক ছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোকামতলা-জয়পুরহাট সড়কের হরিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মুরগির ফিডবোঝাই একটি ট্রাকের সঙ্গে বালুবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবোঝাই ট্রাকটির চালক জমির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

শিক্ষাবিদ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

News Desk

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি ‌স্বর্ণ ও টাকা লুট

brs@admin

রাজধানীতে পৃথক ঘটনায় অ্যাডভোকেটসহ তিনজনের মরদেহ উদ্ধার

News Desk

আমি অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: নুসরাত ফারিয়া

brs@admin

বরিশাল-৩ আসনে বিএনপিতে দ্বন্দ্ব প্রকাশ্যে

News Desk

নির্মাতা রাজীবকেই বিয়ে করছেন মেহজাবীন, ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতা

brs@admin
Translate »