33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলো- আমজাদ হোসেন (৩২), শফি(৪২), সাজু হাসান (২১), শামীম (২১), সুমন (৩০), মোস্তফা কামাল শিশির (৩৬), সিয়াম মোল্লা (১৯) এবং সৈকত ইসলাম (বয়স উল্লেখ নেই)।

এ কে এম মেহেদী হাসান বলেন, শনিবার (১৪ জুন) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৫ জন, সন্ত্রাসবিরোধী আইনে একজন এবং ডিএমপি মামলার দুইজন রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Related posts

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

News Desk

ঢাকায় ফিফা বিশ্বকাপের ট্রফি

News Desk

রংপুরে ২৮ জন গ্রেফতার

News Desk

শার্শায় মাদকসহ এক কারবারি আটক

News Desk

সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে : নুর

News Desk

বিমান বিধ্বস্ত : রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

News Desk
Translate »