31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

রেলসেতুর পিলারে ধাক্কা লেগে বাল্কহেড ডুবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে দ্বিতীয় রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এমভি রিফাত ইসলাম নামের একটি পাথর বোঝাই বাল্কহেড তলিয়ে গেছে। শনিবার (১৪ জুন) ভোরে এই দুর্ঘটনা ঘটে। তবে বাল্কহেডে থাকা কেউ হতাহত হননি।
ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পাথরবোঝাই বাল্কহেডটি আশুগঞ্জ-ভৈরব সংযোগের দ্বিতীয় রেলসেতু অতিক্রম করার সময় একটি পিলারে ধাক্কা খায়। ধাক্কার পর প্রবল স্রোতে সেটি নদীতে ডুবে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার আগে বাল্কহেডে থাকা সব লোকজন নিরাপদে নেমে যেতে সক্ষম হন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে বিআইডব্লিউটিএর সদস্যরা ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিআরএসটি/এসএস

Related posts

শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে : দুদু

News Desk

বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে: ফিন্যান্সিয়াল টাইমসকে তারেক রহমান

brs@admin

বাংলাদেশে সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীন, দাবি যুক্তরাষ্ট্রের

brs@admin

কস্তিয়ানতিনিভকা দখলের দাবি রাশিয়ার, জোরালোভাবে নাকচ করলো ইউক্রেন

News Desk

ঢাবি ও হাইকোর্ট এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার

brs@admin

৭ কমিউনিস্ট গেরিলাকে হত্যা করেছে ফিলিপাইনের সেনারা

News Desk
Translate »