27.2 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

পবিত্র হজ পালন শেষে শুক্রবার (১৩ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ১৬ হাজার ৪৬৯ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২ হাজার ৮৮ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।

আজ শনিবার (১৪ জুন) হজ সংশ্লিষ্ট সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এ পর্যন্ত ৪২টি ফিরতি হজ ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন হাজি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবে ২৭ বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ২৪ জন পুরুষ এবং ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন এবং আরাফায় একজন হাজি।

গত ২৮ এপ্রিল ঢাকার আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্র্বতী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। একই দিন রাত ২টা ২০ মিনিটে হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন থেকে। সেদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
বিআরএসটি/এসএস

Related posts

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ – একই গ্রুপে ভারত–পাকিস্তান

brs@admin

মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত

brs@admin

চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে : প্রধান উপদেষ্টা

brs@admin

শাহবাগে যুদ্ধের আয়োজন করলে কে জিতবে, অপু না বুবলী?

News Desk

স্টারলিংক কার্যক্রমে দক্ষতার প্রশংসা পেল বাংলাদেশ

News Desk

আমার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদূতের ফরমাল অভিযোগ নেই: মেঘনা আলম

brs@admin
Translate »