33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত

ইসরায়েলি আগ্রাসনে আরও দুই জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ শনিবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আক্রমণে সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল মেহেদী রব্বানী এবং জেনারেল গোলামরেজা মেহরাবি শহীদ হয়েছেন।

মেহের নিউজের প্রতিবেদন অনুসারে, গতকাল শুক্রবার রাতভর ইহুদিবাদি সরকার তেহরান এবং এর কাছাকাছি, পাশাপাশি ইরানের অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। হামলার সময় আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলি বাহিনী ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপরও হামলা চালায়।

এই হামলায় নিহত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন- ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

যুক্তরাজ্যে জব্দ সম্পদ উদ্ধারে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার : গভর্নর

brs@admin

আজ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বসবে ইসি

News Desk

স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় আটক ১

brs@admin

দক্ষিণ কোরিয়ায় ইউনিফিকেশন চার্চের নেত্রী হান হাক জা গ্রেফতার

News Desk

ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল

News Desk

‘আগামী নির্বাচন নিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ মিথ্যা তথ্য ছড়াতে পারে’ ফয়েজ আহম্মদ

brs@admin
Translate »