26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডোবার পানিতে ডুবে মো. সাইমুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু সাইমুন ওই বাড়ির মো. আব্বাসের ছেলে।
শিশু সাইমুনকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা সিদ্দিকুর রহমান জানান, সকালে নিজ ঘরে তার বড় ও জমজ ভাই এর সঙ্গে খেলছিল সাইমুন। এ সময় তার মা ঘরের ভেতর ছিলেন। ঘরের মধ্যে খেলার সময় কোন সময় সে বাইরে চলে আসে কেহ টের পাইনি। ওই বাড়ি থেকে বের হওয়ার পথের পাশে ডোবার পানিতে শিশু সাইমুনকে পানিতে ভাসতে দেখে ওই বাড়ির লোক ডাক চিৎকার দিলে সাইমুনকে কুয়ার পানি থেকে উদ্ধার করে আমি সাথে সাথে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশু সাইমুনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
বিআরএসটি/এসএস

Related posts

প্রাথমিকের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

brs@admin

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা

News Desk

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

brs@admin

সাতক্ষীরায় আদালতের সাবেক পিপি লতিফের ও তার ছেলের মঞ্জুর

News Desk

বিচার হয়নি, অথচ আ. লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে: তাসনিম জারা

brs@admin

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

News Desk
Translate »