28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আবহাওয়াজাতীয়প্রচ্ছদ

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকা, টাঙ্গাইল ও সিলেটে, ২৪ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তাড়াশে, যার পরিমাণ ২৮ মিলিমিটার।
আজ সকালে ঢাকায় বাতাসের দিক ছিল দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম এবং গতি ছিল ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।
ঢাকায় আজ ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল (৯ জুন) সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।
বিআরএসটি/এসএস

Related posts

রাজধানীতে বিআরটিসির বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

brs@admin

ঈদ স্পেশাল সুস্বাদু মাটন কোরমা

brs@admin

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে ২২ জনের মৃত্যু

News Desk

জুলাই সনদের ৩টি দফা নিয়ে বিএনপির আপত্তি

News Desk

বাড়িভাড়া ভাতা বাড়ানো হলো বেসরকারি শিক্ষকদের

News Desk

অবৈধভাবে অবৈধ বালু ব্যবসায়ীকে জরিমানা

News Desk
Translate »