শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
Uncategorized

বাজেট আরও ছোট হওয়া উচিৎ ছিলো : আমীর খসরু মাহমুদ

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট আরও ছোট হওয়া উচিত ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গুণগত দিত থেকে এই বাজেটে আমরা কোনো পরিবর্তন দেখি না।

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, এই বাজেটে শুধুমাত্র সংখ্যাগুলো পরিবর্তন করা হলেও মূল কাঠামো একই রয়ে গিয়েছে। সুতরাং এটা আগামী সরকারের জন্য সহজ কিছু হবে না।

এদিন বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি হ্রাস, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন তিনি।

Related posts

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

News Desk

জকসুর শীর্ষ তিন পদেই ছাত্রশিবিরের প্যানেল জয়ী

News Desk

মুন্সীগঞ্জের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

brs@admin

বাড্ডায় সড়ক অবরোধ, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি

News Desk

জুলাই সনদ, ঐকমত্য থেকে গণতন্ত্রের নতুন যাত্রা

brs@admin

তিন দেশের ৩৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকার ছবি ‘উৎসব’

brs@admin
Translate »