শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

হজপালনে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৯ মে মৃত্যুবরণ করেছেন গাজীপুর, মাদারীপুর ও জয়পুরহাটের তিনজন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন নয়জন ও মদিনায় ছয়জন।

শনিবার (৩১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্যমতে, সর্বপ্রথম ২৯ এপ্রিল রাজবাড়ীর পাংশার বাসিন্দা মো. খলিলুর রহমান (৭০) মৃত্যুবরণ করেন। এরপর পর্যায়ক্রমে আরও ১৪ জনের মৃত্যু হয়।

মৃতদের তালিকা:

মো. ফরিদুজ্জামান (৫৭), বাজিতপুর, কিশোরগঞ্জ – ২ মে

আল হামিদা বানু (৫৮), পঞ্চগড় সদর – ৫ মে

মো. শাহজাহান কবির (৬০), মোহাম্মদপুর, ঢাকা – ৭ মে

হাফেজ উদ্দিন (৭৩), বকশিগঞ্জ, জামালপুর – ৯ মে

বয়েজ উদ্দিন (৭২), নীলফামারী সদর – ১০ মে

মো. অহিদুর রহমান (৭২), সন্দ্বীপ, চট্টগ্রাম – ১৪ মে

মো. জয়নাল হোসেন (৬১), গাজীপুর সদর – ১৭ মে

আ. হান্নান মোল্লা (৬৩), মতলব, চাঁদপুর – ১৯ মে

মো. সাহেব উদ্দিন (৬৯), পীরগঞ্জ, রংপুর – ২৪ মে

মো. বশির উদ্দিন (৭৪), কচুয়া, চাঁদপুর – ২৫ মে

মো. শাহাদাত হোসেন পাঠান (৬১), ফরিদগঞ্জ, চাঁদপুর – ২৭ মে

মো. মোস্তাফিজুর রহমান (৫৩), পাঁচবিবি, জয়পুরহাট – ২৯ মে

মোজলেম হাওলাদার (৬৩), মাদারীপুর সদর – ২৯ মে

আবুল কালাম আজাদ (৬২), টঙ্গী পূর্ব, গাজীপুর – ২৯ মে

সৌদি আরবের আইন অনুযায়ী, হজ পালনের সময় কোনো হজযাত্রী মৃত্যুবরণ করলে তার মরদেহ সৌদি আরবেই দাফন করা হয়। পরিবারের কোনো আপত্তি গ্রহণ করা হয় না এবং দেশে মরদেহ প্রেরণের সুযোগ নেই।

উল্লেখ্য, এবার হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইট ৩১ মে। সরকারি কোটায় ৫,২০০ এবং বেসরকারিভাবে ৮১,৯০০ হজযাত্রী অংশ নিচ্ছেন।

হজ শেষে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

Related posts

শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে: রিজভী

News Desk

নির্বাচনি গণসংযোগে জামায়াতের আমির

News Desk

গাজায় আরও ৩২জন নিহত

News Desk

উড্ডয়নের ২১ মিনিট পরই শাহজালালে বিমানের জরুরি অবতরণ

News Desk

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে থাকবে ৭ দফা দাবি মাহবুব জুবায়ের

News Desk

ঢাকা-বরিশাল মহাসড়কে আজও অবরোধ

News Desk
Translate »