BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

আগামীকাল বুধবার (২৮ মে) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মঙ্গলবার (২৭ মে) এ তথ্য জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ এ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিআরএসটি/এসএস

Related posts

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

brs@admin

বাংলাদেশে আব্দুল কালাম, ভারতে ‘নেহা কুমারী’ নামে থাকছেন ২৮ বছর ধরে

News Desk

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

rahman himel

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

News Desk

রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

News Desk

বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না : রুহুল কবির রিজভী

News Desk