13.4 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৪৪

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭৪৪ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আছেন ১১৩০ এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬১৪ জন।
শনিবার (২৪ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৩০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬১৪ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৭৪৪ জনকে।
অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি পিস্তল, একটি দেশীয় শুটারগান, তিনটি দেশীয় এলজি, তিনটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

বিআরএসটি/ এসএস

Related posts

দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ নেতা বহিষ্কার

News Desk

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের প্রাণহানি

News Desk

যদি বলা হয় বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, তাহলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : মির্জা ফখরুল

News Desk

নির্দোষ প্রমাণ হওয়ায় খালাস পেলেন আজহারুল ইসলাম : আইন উপদেষ্টা

brs@admin

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদ

News Desk

ঐকমত্য কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার

News Desk
Translate »