26.5 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

নির্দোষ প্রমাণ হওয়ায় খালাস পেলেন আজহারুল ইসলাম : আইন উপদেষ্টা

নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (২৭ মে) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে আসিফ নজরুল লেখেন, দণ্ডাদেশের বিরুদ্ধে তার (এটিএম আজহারুল ইসলাম) করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের (মঙ্গলবার) রায়ে।

পোস্টের শেষে আইন উপদেষ্টা লেখেন, এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণআন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।

বিআরএসটি/ এসএস

Related posts

ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

News Desk

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা, শিবিরের প্রতিবাদ

News Desk

আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ

News Desk

ইসলামী আন্দোলনের মহাসমাবেশের জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

brs@admin

সৌদিতে ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসী আটক

News Desk

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন

News Desk
Translate »