শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

কান্নাজড়িত কণ্ঠে ইসরায়েলকে ‘দয়া’ দেখানোর আহ্বান ডব্লিউএইচও প্রধানের

কান্না চেপে রেখে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় গণহত্যা এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করে ইসরায়েলকে ‘দয়া’ দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও বা হু) প্রধান ট্রেড্রোস আধানম গেব্রিয়াসুস। ইসরায়েলের নিজের স্বার্থেই শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি। ‘টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে আবেগঘন বক্তব্যে গেব্রিয়াসুস বলেছেন, গণহত্যা-যুদ্ধ ইসরায়েলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং এখান থেকে স্থায়ী সমাধান আসবে না।

ইথিওপিয়ায় নিজের যুদ্ধকালীন স্মৃতির কথা স্মরণ করে তিনি আরও বলেছেন, আমি অনুভব করতে পারছি যে গাজার মানুষ এই মুহূর্তে কেমন আছেন। আমি এর গন্ধ পাচ্ছি। আমি কল্পনা করতে পারছি। এমনকি শব্দও শুনতে পাচ্ছি। এটি পিএসটিডির (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) কারণে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, ‘গাজায় মানুষ কতটা কষ্ট পাচ্ছে তা আপনারা কল্পনা করতে পারছেন। খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা সত্যিই ভুল। চিকিৎসা সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ঠিক নয়।’

বৃহস্পতিবার জাতিসংঘ প্রায় ৯০ ট্রাক ত্রাণ বিতরণ শুরু করেছে, যা ২ মার্চ ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের পর গাজায় প্রথম সরবরাহ। তবে, কেবল রাজনৈতিক সমাধানই অর্থবহ শান্তি বয়ে আনতে পারে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গেব্রিয়াসুস।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ট্রাম্পের শুল্ক-আরোপে ধরাশায়ী এশিয়ার শেয়ারবাজার

brs@admin

বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ্তার

News Desk

পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য

News Desk

সচিবালয়ে বিক্ষোভকারীদের বড় আন্দোলনে না যাওয়ার অনুরোধ

brs@admin

ইরানে বন্দুকযুদ্ধে পুলিশ সদস্য নিহত

News Desk

তারেক রহমানের উপহারের ঘর পেলেন শাহীনুর

News Desk
Translate »