BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল, নতুন অধ্যাদেশ জারি

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ, সাইবার অপরাধ শনাক্তকরণ ও বিচার কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে নতুন এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

বুধবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এই অধ্যাদেশে স্বাক্ষর করেন। অধ্যাদেশটি জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে, যার নম্বর ২৫, ২০২৫।

নতুন অধ্যাদেশে বলা হয়েছে, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। তবে পূর্ববর্তী আইনের ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ৩০, ৩২ ও ৩৫ নম্বর ধারাগুলো বলবৎ থাকবে।

বিআরএসটি/ এসএস

Related posts

সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

News Desk

‘আ. লীগের যারা হয়রানি করেনি, তারা বিএনপির সদস্য হতে পারবে’

brs@admin

‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে আইনি নোটিশ

brs@admin

রাশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৩

News Desk

লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

News Desk

ডুবে যাওয়া কয়লার জাহাজের ১৩ ক্রুকে উদ্ধার

News Desk