26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই : খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আপনারা শুনেছেন আমার জাতীয়তা নিয়ে… আমার একটাই ন্যাশনাল সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমেরিকায় পরিবারের সঙ্গে থেকেছি। কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট আমার নাই। নাই…।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সম্প্রতি নাগরিকত্ব নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন আমাকে যদি বলা হয়, কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আপনি বিদেশি নাগরিক তাহলে তো কাল তারেক রহমান সাহেবকেও সে এসব কথা বলতে পারেন।

আমি আবেদন করবো, আপনারা বুঝেশুনে কথা বলবেন। আমাকে যদি আপনারা ঢিল নিক্ষেপ করেন, সেই ঢিল কিন্তু অন্যের ওপর গিয়ে পড়তে পারে। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না দয়া করে। আর নইলে প্রমাণ করেন। আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে তো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে।

আপনারা যদি সেই রাইটসটা রেসপেক্ট না করেন, যে কথাগুলো উঠেছে, সেগুলো খুব দুঃখজনক। সেটা যেকোনো লোকের ওপর প্রযোজ্য হবে। দয়া করে থামুন।

বিআরএসটি / এসএস

Related posts

আমরা হাসিনার কাছে মাথানত করিনি: এ্যানি

News Desk

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ তিনজন আটক

News Desk

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে বর্তমান সরকার : ডা. শফিকুর রহমান

News Desk

‘সৎ, পেশাদার ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা সেনা অফিসাররাই পদোন্নতির দাবিদার’

News Desk

লালমোহনে গাঁজাসহ মাদক কারবারি আটক

News Desk

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্বাস্থ্য উপদেষ্টা

News Desk
Translate »