32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

গায়ের জোরে ইশরাককে শপথ নিতে দিচ্ছে না সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে দিচ্ছে না।

মঙ্গলবার (২০ মে) রাজধানীর খিলক্ষেতে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে রিজভী এসব বলেন।

তিনি আরও বলেন, হাসিনার মতো নির্বাচন নিয়ে টালবাহানা করছে অন্তর্র্বতী সরকার। এসময় আর্থিক অনুদানও তুলে দেয়া হয় রাকিবুলের পরিবারের হাতে। এসময় রিজভী বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের বিচার ব্যর্থ অন্তর্র্বতী সরকার।

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কম বরাদ্দের কথা উল্লেখ করে কাদের সুবিধা দিতে বাজেট করা হচ্ছে সেই প্রশ্নও তোলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এসময় আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিআরএসটি/এসএস

Related posts

মহাখালীতে সাততলা বস্তিতে আগুন

News Desk

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অস্ত্র ও মাদকদ্রব্য বহন নিষিদ্ধ

News Desk

বরিশাল জেলা ও মহানগরে সিসি ক্যামেরা স্থাপন

News Desk

রাজধানীতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

brs@admin

এএসপি আরিফুজ্জামান বরখাস্ত

News Desk

যুক্তরাজ্যে জব্দ সম্পদ উদ্ধারে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার : গভর্নর

brs@admin
Translate »